মেলান্দহে গণঅভ্যত্থান দিবস পালিত

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) :
| আপডেট: ৫ আগস্ট, ২০২৬, ০৭:১৯ পিএম | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০৭:১৯ পিএম
মেলান্দহে গণঅভ্যত্থান দিবস পালিত

জামালপুরের মেলান্দহে জুলাই গণঅভুত্থান দিবস পালিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত ৫ আগস্ট বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ হলরুমে সংবর্ধনা- পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও জান্নাতুল আরা এতে সভাপতিত্ব করেন। দিবসটি উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিাতার আয়োজন করা হয়। সভায় হতাহত জুলাই যোদ্ধা ও পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। একই সাথে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

গণঅভুত্থানের তাৎপর্য ও গুরুত্বের উপর পর্যালোনা শীর্ষক আলোচনা সভায় ক্তব্য রাখেন-মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কারি হামিদুল হক বিএবিএড, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আহসান হাবিব, অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক, উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার, মেলান্দহ বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, পৌর বিএনপি’র সভাপতি এড. মনোয়ার হোসেন হাওলদার, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, আহত জুলাই যোদ্ধা ইয়াসিন আহমেদ, সমন্বয়ক আফিরিন জান্নাত আঁখি প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে