পঞ্চগড়ের আটোয়ারীতে নানা আয়োজনে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুথ্বান দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (৫ আগষ্ট) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও রিপামনি দেবীর সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: হুমায়ুন কবির, কৃষি অফিসার মোস্তাক আহমেদ, প্রকৌশলী মো: ফয়সাল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: রোকনুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ফজলুল হক, নির্বাচন কর্মকর্তা মো: শাজাহান মানিক, ওসি মো: মতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মাসুদ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মো: পশিম উদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ, সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুর রহমান, সহ সভাপতি মো: আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক মো: বাবুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র উপজেলার আহত পাঁচ জুলাই যোদ্ধা নাঈম উদ্দীন রাব্বু, জুলাই যোদ্ধা মিঠুনের মা হোসনে আরা বেগম, জুলাই যোদ্ধা মাসুদ এর বোন জেসমিন আক্তার, জুলাই যোদ্ধা মুরাদের বাবা মো: লিয়াকত আলী।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজ নিজ^ প্রতিষ্ঠানে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন।
এদিকে জুলাই গণঅভ্যুথ্বান দিবস উপলক্ষ্যে আটোয়ারী উপজেলা ১১ দলীয় ঐক্যের ব্যানারে অনতিবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, জুলাইয়ের খুনি এবং মানবতা বিরোধীদের বিচারের দাবীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলা জামায়াতের আমীর মো: ইউনুস আলী খাঁন এবং সেক্রেটারি মো: খাদেমুল ইসলামের যৌথ নেতৃত্বে।