গণঅভ্যুত্থান দিবসে পিরোজপুরে জামায়াতের সমাবেশ

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০৭:২৮ পিএম
গণঅভ্যুত্থান দিবসে পিরোজপুরে জামায়াতের সমাবেশ

পিরোজপুরে ১১ দলীয় জোট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে। এ উপলক্ষে স্থানীয় পরান কাপুড়িয়া পট্টির জেলা জামায়াত কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সমাবেশ শেষে শহওে একটি মিছিল বের হয়। 

মিছিলপূর্ব সমাবেশে বক্তাগণ জুলাই সনদ বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করে সারাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের নৈরাজ্য সৃষ্টি করার ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে নানা তাল বাহানা করছে। হাসিনা যেভাবে ফ্যাসিস্ট হয়ে উঠছিল বর্তমান সরকারের কাজকর্মের ভিতর সেই ফেসিজম লক্ষ করা যাচ্ছে। 

বক্তারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নসহ, জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণের পথে না আগায়, জনগণের উপরে জুলুম অত্যাচারের পথ বেছে নেয় জনগণ তাহলে আবার রাজপথে নেমে আসতে বাধ্য হবে।

জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুর রব এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জেলা এনসিপির আহ্বায়ক হুমায়ূন কবির, সদস্য সচিব মাইনুল আহসান মুন্না, জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক সেখ, ছাত্রশিবিরের  জেলা সভাপতি ইমরান খান প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে