জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মোরেলগঞ্জে জামায়াতের গনমিছিল

এফএনএস (শেফালী আক্তার রাখি; মোরেলগঞ্জ, বাগেরহাট) | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০৮:২২ পিএম
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মোরেলগঞ্জে জামায়াতের গনমিছিল

সারা দেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতে ইসলামী কর্তৃক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে এমপি আব্দুল আলীমের নেতৃত্বে এক বিশাল গনমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাগেরহাট-৪ আসনের  সংসদ সদস্য আব্দুল আলীম বলেন, "জুলাই সনদ বাস্তবায়িত না হলে, আবার  স্বৈরাচারের উত্থান হবে। জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে" ৫ ই আগস্ট বেলা ১০ টায় উপজেলা মডেল মসজিদের সামনে থেকে এক বিশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি এস এম কলেজের সামনে গিয়ে শেষ হয়। বৃষ্টি উপেক্ষা করে কয়েক হাজার নেতা কর্মী গনমিছিলে অংশগ্রহণ করেছেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা দেন,উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাৎ হোসেন, মাস্টার মনিরুজ্জামান,অধ্যক্ষ আব্দুল আলীম, পৌর আমির মোঃ রফিকুল ইসলাম,শ্রমিক কল্যান নেতা অধ্যাপক আব্দুল মান্নান প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে