ঘোড়াঘাট ৫ই আগষ্ট গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে রেলি ও আলোচনা

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) :
| আপডেট: ৫ আগস্ট, ২০২৬, ০৯:২৮ পিএম | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০৯:২৮ পিএম
ঘোড়াঘাট ৫ই আগষ্ট গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে রেলি ও আলোচনা

দিনাজপুরের ঘোড়াঘাট পৌর বিএনপির উদ্যোগে ৫ই আগষ্ট গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেল সাড়ে ৪টায় রেলিটি ঘোড়াঘাট বাস স্ট্যান্ড থেকে গাইবান্ধা মোড় প্রতিক্ষণ করে আজাদ মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়,  এতে  ঘোড়াঘাট পৌর বিএনপি'র সহ-সভাপতি  জামাল উদ্দিনের সভাপতিত্বে ও ঘোড়াঘাট পৌর বিএনপির  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র জনাব আব্দুস সাত্তার মিলন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঘোড়াঘাট পৌর যুবদলের সদস্য সচিব সজীব কবির,ছাত্রদলের আহবায়ক রিজভী আহমেদ রকি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম রব্বানী সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে