‘জনগণের প্রত্যাশাই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হওয়া উচিত’

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০৯:৩৯ পিএম
‘জনগণের প্রত্যাশাই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হওয়া উচিত’

‘জনগণের রক্তের বিনিময়ে অর্জিত প্রত্যাশাকে উপেক্ষা করার সুযোগ কারও নেই। জনগণের মতামতের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে গণভোটের গণরায় ও জুলাই সনদের দ্রুত এবং কার্যকর বাস্তবায়ন করতে হবে। জনগণের প্রত্যাশাই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হওয়া উচিত।’ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু বুধবার (৫ আগষ্ট) বিকেলে পলাশবাড়ী চৌমাথায় গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে ১১ দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই সমাবেশ কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং জনগণের অধিকার, গণতন্ত্র এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি এমন একটি বাংলাদেশ গড়ার আহ্বান জানান, যেখানে ভোট হবে জনগণের, সিদ্ধান্ত হবে জনগণের এবং রাষ্ট্র পরিচালিত হবে জনগণের কল্যাণে। রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো নাগরিক যেন বৈষম্যের শিকার না হন, সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ন্যায়, মানবিকতা, সহনশীলতা ও জনকল্যাণভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেনন গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল কারযাভী, ওলামা বিভাগের সভাপতি মাও. আব্দুল মজিদ আকন্দ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তালেব সরকার, পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি পৌর মেয়র প্রার্থী খাইরুল ইসলাম চাঁন, জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি আব্দুল লতিফ সরকার, এনসিপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক, এনসিপি নেতা মাসুদ রানা শেখ, খেলাফত মজলিশের উপজেলা সেক্রেটারী মাকছুদুন্নবী, পৌর সেক্রেটারী আল আমিন ইসলাম এবং এবি পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান প্রমুখ। এরআগে একটি গণমিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আপনার জেলার সংবাদ পড়তে