সৈয়দপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ৬ আগস্ট, ২০২৬, ১১:৪২ এএম | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৬, ১১:৪২ এএম
সৈয়দপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। ৪ আগস্ট উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সহায়তা ১৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে তুলে দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা।নএ সময় ইউএনও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন সর্বদা আন্তরিকভাবে কাজ করছে।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল মাবুদ। তিনি বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী সরকারি নীতিমালা অনুসরণ করে এ সহায়তা প্রদান করা হয়েছে। সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকার ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে