শহিদ সাজ্জাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় সৈয়দপুরে তাঁর কবর জিয়ারত করেছেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা সাথে ছিলেন। একই সাথে সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহীনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে শহিদ সাজ্জাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মকর্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। অনুষ্ঠানে বক্তারা শহিদ সাজ্জাদের আত্মার শান্তি কামনা করে তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করার প্রার্থনা করেন।