নীলফামারীতে জুলাই গণঅভ্যুণ্থান দিবস পালিত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৬, ১২:৩৬ পিএম
নীলফামারীতে জুলাই গণঅভ্যুণ্থান দিবস পালিত

নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামানের নেতৃত্বে আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনায় বিশেষ  মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইদুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য সুধীজন জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ রুবেল ইসলাম-এর কবর জিয়ারত করেন। এ সময় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করে বিশেষ দোয়া করেন। জাতির জন্য তাঁর অসামান্য আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে