পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বড়দাপ গ্রামের ঘোষপাড়ায় প্রথম সন্ধ্যায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটে। মানিক মদক নামের এই ব্যক্তির বাড়ির তালা ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় বলে পরিবারের সদস্যরা এ প্রতিনিধি কে জানায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট বুধবার বাড়ির মালিক মানিক মদক তার ব্যবসা প্রতিষ্ঠান ফকিরগঞ্জ বাজারে ছিলো। তার বউ ঘরে তালা মেরে ছেলেকে আনতে পুরাতন বাড়িতে যায়। এ সুযোগে একদল দুর্বৃত্ত বাড়ির মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের আলমারি ও ট্রাঙ্ক ভেঙে রক্ষিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। রাতে বাড়ি ফিরে দেখতে পায়, ঘেরের দরজা ভাঙা।এ সময় মানিক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে ক্ষয়ক্ষতি হিসাব করে দেখা যায় প্রায় ৫ ভরি স্বর্ণ ও নগদ ৬ লক্ষাধিক টাকা নেই।
স্থানীয়রা জানায়, আটোয়ারী বাজারে মানিক মদকের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। দীর্ঘদিন এখানে বসবাস করলেও কারও সঙ্গে মনো মালিন্য হয়নি। সংঘবদ্ধ চোরেরা তাকে নিঃস্ব করে দিয়েছে। এ ঘটনার পর থেকে পুরো ঘোষপাড়া এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। প্রথম সন্ধ্যায় এভাবে চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দারা। নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ভুক্তভোগী মানিক মদক বলেন, "আমার জীবনের সব সঞ্চয় চোরেরা নিয়ে গেছে। প্রশাসনের কাছে দ্রুত চোরদের ধরে মালামাল উদ্ধারের দাবি জানাচ্ছি।" খবর পেয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন। আটোয়ারী থানার ওসি বলেন, "ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।"