কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাদক খ্যাত এলাকা খলিশা কুন্ডির খোয়ার পাড়ায় অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কার বারিকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। গতকাল মধ্যরাতে দৌলতপুর থানার খলিসাকুন্ডি খোয়াড়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। মোঃ শামীম রেজা রতন (২৮) ও মোঃ রিয়াদ হোসেন (১৬), উভয় পিতা-মোঃ ফারুক হোসেন,খলিসাকুন্ডি খোয়াড়পাড়ার। তারা দীর্ঘদিন ধরে খলিসাকুন্ডি গ্রামসহ আশ পাশের এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করতেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার কৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তি দ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।