কটিয়াদিতে প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) :
| আপডেট: ৭ আগস্ট, ২০২৬, ০৭:২৩ পিএম | প্রকাশ: ৭ আগস্ট, ২০২৬, ০৭:২৩ পিএম
কটিয়াদিতে প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আগামী ১৬ই আগষ্ট বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক জিয়ার আগমণ উপলক্ষ্যে আজ শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে ঐতিহাসিক বাঁশমহল মাঠে এক বিশাল প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, যারা বিএনপি দাবি করে তারা গত ১৭ বছর ফ্যাসিবাদ সরকারের আমলে কোথায় ছিলেন। তিনি বলেন, আমার সরকারি কর্মকর্তা-কর্মচারীকে যারা ক্ষতি করতে চান তাদের কে বরদাস্ত করা হবে না। তিনি আরো বলেন, একটা কু-চক্রী মহল প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নানা ধরনের বাহানা দিয়ে বাজিতপুর উপজেলা বিএনপি ১৬০ জন নেতাকর্মীকে বহিস্কৃত করেছেন। এই নেতাকর্মীরা গত ১৭টি বছর জেল জুলুম খেটে এখনও মাঠে রয়েছেন। বাজিতপুর-নিকলী ভোটারদের কারণে আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী হয়েছি। তারা রাতারাতি ধানের শীষের প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন। তিনি আরো বলেন, আপনারা দোয়া করবেন আগামী ১৬ই আগষ্ট কটিয়াদীতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক জিয়া কে আপনারা যারা কর্মী আছেন। যার দুর্দিনে বিএনপিকে আকড়ে ধরে রেখেছেন তাদেরকে কেন বহিস্কৃত করা হলো। তবে আপনাদেরকে আমি আশ্বাস দিয়ে যাচ্ছি অচিরেই বহিস্কৃত থেকে আমরা মূল বিএনপিতে চলে আসবো ইনশাআল্লাহ। আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, অধ্যাপক তফাজ্জল হোসেন বাদল, অধ্যাপক ইন্দ্রজিৎ দাস, মহসিন মিয়া, আলে মোহাম্মদ আলম, মোহাম্মদ তাজুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী, উপজেলা যুব দলের যুব বিষয়ক সম্পাকদ রাফিদ রহমান, শ্রমিক দলের সভাপতি শেখ আলী আহসান সবুজ। এই অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফজল হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে