শ্বেতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইমরান

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৭ আগস্ট, ২০২৬, ০৮:১৫ পিএম
শ্বেতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইমরান

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ২৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অভিভাবক সদস্য মোঃ ইমরান খান। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১২ জন ভোটারের মধ্যে ৯ জনের ভোট পেয়ে বিজয় লাভ করেন।

স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কুমার বিশ্বাসের পরিচালনায় ও দপ্তরী শাহিনুর ইসলামের সহযোগিতায় কমিটির সভাপতি পদে ভোট গ্রহন করা হয়। সভাপতি পদে অভিভাবক সদস্য ইমরান খান ও জমিদাতা সদস্য আহসান হাবিব প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৩ জন ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন। ইমরান খান ৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আহসান হাবিব পেয়েছেন ৩ ভোট। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি শফিকুল ইসলাম (অবঃ আর্মি), ইউপি সদস্য লিয়াকত বিশ্বাস, বিদ্যোৎসাহী সদস্য আনিছুর রহমান ও আজমিরা খাতুন, অভিভাবক সদস্য ইকবাল সরদার, হাসিনা খাতুন ও ফজিলা খাতুন, শিক্ষক প্রতিনিধি জ্যোৎসা ঘোষ, নাছিমা খাতুন ও প্রধান শিক্ষক শ্যামল কুমার বিশ্বাস।

আপনার জেলার সংবাদ পড়তে