জেলা পুলিশ নীলফামারীর আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল সেডে পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্স এর সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। ৯ আগস্ট ওই কিট প্যারেডে অভিবাদন গ্রহণ ও উপস্থিত সকালের কিট সামগ্রী পরিদর্শন করেন নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মোহসিন (প্রশাসন ও অর্থ)।
কিট প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর ভিত্তি করে জিএস মার্ক প্রদান করা হয়। এছাড়াও যে সকল পুলিশ সদস্যের কিট সামগ্রী পাওনা রয়েছে তাদেরকে সংশ্লিষ্ট অফিস থেকে সংগ্রহ করার নির্দেশ প্রদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার কিট পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, নিয়মিত পিটি-প্যারেড করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার ও পরিচ্ছন্নতা, খেলাধুলা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
ওই কিট প্যারেডে উপস্থিত ছিলেন জ্যোতির্ময় ঘোষ, সহকারী পুলিশ সুপার (প্রবি), মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ খান, সহকারী পুলিশ সুপার (প্রবি), আরআই, পুলিশ লাইন্স নীলফামারীসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।