চাঁদপুর পৌর দাতব্য চিকিৎসালয় পরিদর্শনে পৌর প্রশাসক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৬, ০৫:০৮ পিএম
চাঁদপুর পৌর দাতব্য চিকিৎসালয় পরিদর্শনে পৌর প্রশাসক

চাঁদপুরের পুরানবাজারে অবস্থিত ১০৫ বছরের পুরনো ঐতিহ্যবাহী পৌর দাতব্য চিকিৎসালয় পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মাত্র ২ টাকার বিনিময়ে দরিদ্র ও নিম্নআয়ের মানুষকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানকারী এই শতবর্ষী প্রতিষ্ঠানটি চালুর অংশ হিসেবে রোববার (৯ আগস্ট, ২০২৬ খ্রি.) বিকালে চাঁদপুর পৌর প্রশাসক ও ডিডি এলজিডি মো. এরশাদ উদ্দিন  চিকিৎসালয়টি পরিদর্শন করেছেন। 

এসময় প্রতিষ্ঠানটির মূল ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় এটি পরিত্যক্ত ঘোষণা করে দ্রুত সময় নিলাম করার নির্দেশ দেন। পাশাপাশি অস্থায়ী ভিত্তিতে পাশে একটি স্থাপনা তৈরি করে সেখানে দাতব্য চিকিৎসালয়ের আপাতত কার্যক্রম চালানোর পরামর্শ দেন।এখানে একজন এমবিবিএস ডাক্তার আপনার পরিকল্পনা রয়েছে বলে জানান পৌর প্রশাসক।  পরিদর্শনকালে চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, পৌর নির্বাহী কর্মকর্তা: মুহাম্মদ নূর আজম শরীফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৯২০ সালে ব্রিটিশ আমলে পুরান বাজার এলাকায় গরিব মানুষের স্বাস্থ্যসেবার জন্য চিকিৎসালয়টি তৈরি হয়।

কার্যক্রম: মাত্র ২ টাকা টিকিটের মূল্যে দরিদ্র ও হতদরিদ্র মানুষ এখানে নিয়মিত চিকিৎসা ও ওষুধ পেতেন।

বন্ধের নেপথ্য: গত বছর বিশেষজ্ঞ চিকিৎসক সংকটের অজুহাতে সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়, যার ফলে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। পুনরায় চালুর উদ্যোগ ও প্রত্যাশা: বন্ধ থাকা এই চিকিৎসালয়টি চালু করতে পৌর প্রশাসনের তরফ থেকে সরেজমিন পরিদর্শন ও প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বস্তি: প্রতিষ্ঠানটি চালু হলে নদীভাঙন কবলিত ও দরিদ্র এলাকার সাধারণ মানুষের সুলভে স্বাস্থ্যসেবা পাওয়ার দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।

আপনার জেলার সংবাদ পড়তে