একজন মায়ের সাধারণ একটি অনুরোধ কখনও কখনও তাৎপর্যপূর্ণ পরিবর্তনের সূচনা ঘটাতে পারে। ঢাকায় যমুনা ফিউচার পার্ক সংলগ্ন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে তাঁর প্রথম পরিদর্শন চলাকালীন সময়ে, হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর কাছে একজন মা একটি নিরাপদ খেলার জায়গার জন্য অনুরোধ জানান। যেখানে বাবা-মায়েরা ভিসার জন্য আবেদন করার সময় শিশুরা অবস্থান করতে পারবে।
এই অনুরোধের মাত্র কয়েক সপ্তাহ পরেই তা বাস্তবে রূপ নিল। আর আজকে, তিনি তাঁর সন্তানকে সঙ্গে নিয়ে তাঁর কল্পনার সেই খেলার জায়গাটিরই উদ্বোধন করতে ফিরে এলেন।
ছোটো একটি উদ্যোগ, কিন্তু এটি একটি বৃহত্তর চেতনার প্রতিফলন, যা কিনা ভারত প্রতিশ্রুতি পূরণ করে। জনকেন্দ্রিক এই প্রচেষ্টাগুলোই ভারত-বাংলাদেশ সম্পর্ককে প্রাণবন্ত করে তোলে, যে সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি হলো এই দুই দেশের জনগণ।