তালতলী খাল খননের ২২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

এফএনএস (মোঃ আব্দুল মোতালিব; তালতলী, বরগুনা) :
| আপডেট: ১১ আগস্ট, ২০২৬, ০৩:৫৯ পিএম | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬, ০৩:৫৯ পিএম
তালতলী খাল খননের ২২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

বরগুনার তালতলীতে খাল পুনর্খননের অব্যয়িত ২২ লক্ষ ৩৯ হাজার ২৪৯ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম চলতি মাসের ৬ আগস্ট এই টাকা ফেরত প্রদান করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ এই খবর নিশ্চিত করেন। 

তিনি আরো জানান, ২০২৫-২০২৬ অর্থ বছরে তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের বড়বগী ও বড় ভাইজোড়া স্বনির্ভর খাল খননের জন্য ১ কোটি ২৮ লক্ষ ৭৮ হাজার ৫৩৭ টাকা বরাদ্দ হয়। কাজের প্রক্কলনে লেবার সরদার ব্যতীত বেকু দ্বারা ৬৪ লক্ষ ৭৯ হাজার ৪৪৪ টাকা  ও  শ্রমিকের দ্বারা ৬৩ লক্ষ ৯৪ হাজার ৩৪৯ টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে সময় সীমা বদ্ধতার কারনে ২৯৭ জন শ্রমিকের মজুরী পরিশোধ শেষে অব্যয়িত ২২ লক্ষ ৩৯ হাজার ২৪৯ টাকা ২৬২৭-০০০৮৫৬৯৮৬৩১ চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেন। বড়বগী ইউনিয়নের বড়বগী ও বড় ভাইজোড়া স্বনির্ভরের প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এ খাল খননে সিপিসি ছিলেন, এডিপি'র সদস্য, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও বড়বগী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য সোহেল আকন।

আপনার জেলার সংবাদ পড়তে