জলা যার, নদী তার এই স্লোগান কে সামনে রেখে গত সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে বলিয়ারদী ইউনিয়নের ঘোড়াদারা বাজারে সর্বস্তরের জনগণের উপস্থিতিতে জেলে-কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার বাজিতপুর কৃষক ও জেলেদের জীবন জীবিকা রক্ষায় নদী খাল অবমুক্ত, খাল খনন ও জলাশয় সংরক্ষণের দাবী উঠেছে হাওর অঞ্চলের এই ইউনিয়নটিতে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই স্লোগানটি নিয়েই বিভিন্ন বক্তরা এসব দাবী বক্তব্যের মাধ্যমে উত্থাপন করেন। বিএনপির সহযোগী সংগঠন ও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে প্রয়াত সংসদ সদস্য মজিবুর রহমান মঞ্জুর তনয় ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন এসব কথা বলেন। তিনি বলেন, কৃষক যেমন তার জমির ফসল সঠিক ভাবে তুলতে পারে, তেমনি ভাবে জেলে নদীতে জাল ফেলে উন্মুক্ত ভাবে মাছ ধরার অধিকার যেন অক্ষুন্ন থাকে। সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মুনছুর, উপজেলা যুবদল নেতা মোঃ নাছিরুদ্দিন সোহাগ, বলিয়ারদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন মিয়া, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ বাছন সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বক্তরা বলেন, দলের নাম ব্যবহার করে যারা অনিয়ম ও অপকর্মে লিপ্ত থাকবে তাদেরকে কোন সময় পাত্তা দিবেন না। তিনি বলেন, আমি আপনাদের পাশে সবসময় আছি এবং থাকবো। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, মোঃ এলাছ মিয়া।