দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে। প্রতিষ্ঠানটির এমন ঈর্ষণীয় ফলাফলে উৎসবে মেতেছে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন থেকে মোট ১৬৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৯১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে পাশ করেছে। এ গ্রেড পেয়েছেন ৬২ জন এবং এ মাইনাস পেয়ে পাশ করেছে ১৪জন শিক্ষার্থী। প্রকাশিত ফলাফলে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী অকৃতকার্য হয়নি। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ১০০ শতাংশে।
এই ফলাফলের মধ্যদিয়ে উপজেলার সেরা প্রতিষ্ঠান হিসেবে তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে বিদ্যালয়ের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করে অভিভাবক মোঃ মীর কাশেম লালু বলেন, ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের শিক্ষার মানের ধারাবাহিক উন্নতি বীরগঞ্জবাসীর জন্য আশাব্যঞ্জক। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বীরগঞ্জকে একটি শিক্ষানগরী হিসেবে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন। ফলাফলের ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট হামিদুল ইসলাম ।
তিনি বলেন,প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বীরগঞ্জকে একটি শিক্ষানগরী হিসেবে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সায়েম জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন এবং অভিভাবকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।