নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিমের সৌজন্যে সৈয়দপুর উপজেলা ও পৌরসভার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেয়ালঘড়ি বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে এসব দেয়ালঘড়ি তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে সময়ানুবর্তিতা ও নিয়ম-শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরতেই দেয়ালঘড়ি উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সময়ের প্রতি সচেতনতা বাড়াতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো. শফিকুল ইসলাম, শহর আমীর সরফুদ্দিন খানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দেয়ালঘড়ি হাতে পেয়ে শিক্ষকরা সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিমকে ধন্যবাদ জানান। তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সময়ের গুরুত্ব অপরিসীম। এমন উদ্যোগ শিক্ষক-শিক্ষার্থীদের সময়ানুবর্তী হতে উৎসাহিত করবে।