সুজানগরে সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় উপজেলার সেরা

এফএনএস (সুজানগর, পাবনা) :
| আপডেট: ১১ আগস্ট, ২০২৬, ০৭:৩০ পিএম | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬, ০৭:২২ পিএম
সুজানগরে সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় উপজেলার সেরা

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে শতকরা পাসের হারে পাবনার সুজানগরের সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় উপজেলার মধ্যে সেরা স্থান দখল করেছে। শিক্ষা বোর্ড ভিত্তিক গড় পাসের হার ৬২.২৫ শতাংশ হলেও উক্ত বিদ্যালয়ের পাসের হার ৮১.৬৭ শতাংশ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া বসরি জানান, এ বছর বিদ্যালয়টি থেকে ১২০জন শিক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নিয়ে ৯৮জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এর মধ্যে ২১জন জিপিএ-৫, ৩৪জন এ গ্রেড, ২৮জন এ মাইনাস, ১৪জন বি গ্রেড ও ১জন শিক্ষার্র্থী ডি গ্রেড পেয়ে কৃতকার্য হয়েছে। উপজেলার গ্রামাঞ্চলের অবহেলিত ও সুবিধা বঞ্চিত ওই বিদ্যালয় থেকে ৮১.৬৭ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হওয়ায় অভিভাবক ও এলাকাবাসী অত্যন্ত খুশি। তারা ভবিষ্যতে বিদ্যালয়টির আরো উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল আলিম বলেন, শ্রেণি কক্ষে অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর সুষ্ঠু ও সময়োপযোগী পাঠদান এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের কারণে এই ফলাফল অর্জিত হয়েছে। তিনি ভবিষ্যতে এই ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে