রাজশাহীর বাগমারা উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মিজানুর রহমান যোগদান করেছেন। তিনি গতকাল সোমবার (১০ আগস্ট) বাগমারা উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে বাগমারা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলি ও পদায়ন করা হয়। এর আগে তিনি পাবনার ভাঙ্গুড়া উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাঁর নিজ অধিক্ষেত্রের এলাকায় স্যাটেলমেন্ট মামলা পরিচালনার জন্য সরকারি দাবি আদায় আইন, ১৯১৩-এর ধারা ৩(৩) মোতাবেক স্যাটেলমেন্ট অফিসারের ক্ষমতাও প্রদান করা হয়েছে।
নতুন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান দায়িত্ব গ্রহণের পর বাগমারা উপজেলার ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ ও দ্রুততার সঙ্গে জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।