কাপাসিয়ায় ‘মানুষ মানুষের জন্য সমাজ কল্যাণ সংস্থা’র কার্যালয় উদ্বোধন

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর
| আপডেট: ১২ আগস্ট, ২০২৬, ১১:৫৪ এএম | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬, ১১:৫৪ এএম
কাপাসিয়ায় ‘মানুষ মানুষের জন্য সমাজ কল্যাণ সংস্থা’র কার্যালয় উদ্বোধন
মানবিক সহায়তা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে গাজীপুরের কাপাসিয়ায় ‘মানুষ মানুষের জন্য সমাজ কল্যাণ সংস্থা’র প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। 'ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি সুন্দর সমাজ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ' এই প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা সচেষ্ট। "চলো গড়ি আলোকিত সমাজ" এই প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্ব দিয়ে সম্প্রতি উপজেলার উত্তর খামের চৌরাস্তায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক। তাঁর উপস্থিতিতে ফিতা কেটে সংগঠনটির প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়। পরে সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক সংগঠনটির সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে বক্তব্য দেন। তিনি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তরুণদের ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিও আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ সমাজ গড়ার প্রত্যয়ে উপজেলা নির্বাহী অফিসার নিজ হাতে একটি বৃক্ষরোপণ করেন। এ সময় শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে তাদের মধ্যে ফুটবল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথি, সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় তরুণদের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান এবং ফটোসেশনে অংশ নেন। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ‘মানুষের জন্য মানুষ, মানবতার জন্য ঐক্য’—এই মূলমন্ত্রকে সামনে রেখে তারা মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং শিশু-কিশোরদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মতো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে চায়। সংগঠনের উদ্যোক্তারা জানান, আগামী দিনে আরও বৃহৎ পরিসরে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। প্রধান কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম নতুন পরিসরে শুরু হলো বলে জানান সংশ্লিষ্টরা।
আপনার জেলার সংবাদ পড়তে