দোহাজারী হাইওয়ে থানার ওসি বিরুদ্ধে অভিযোগ

এফএনএস (মুহাম্মদ আবু তোরাব চৌধুরী; চন্দনাইশ, চট্টগ্রাম) :
| আপডেট: ১২ আগস্ট, ২০২৬, ০২:১১ পিএম | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬, ০২:১১ পিএম
দোহাজারী হাইওয়ে থানার ওসি বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দক্ষিনাঞ্চলে যানবাহন চালক ও মালিকরা হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে নানাভাবে হয়রানির অভিযোগ তুলেছেন। জানাযায় হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন যোগদান করা পরই চন্দনাইশ হতে চুনতি পর্য্যন্ত মহাসড়কে সিএনজি কিংবা চার চাকার ও মিনি ট্রাকের উপর থেকে প্রয়োজনীয় কাগজ পত্র ,লাইসেন্স ছাড়া ও নানা অজুহাত দেখিয়ে টাকা আদায় করা হচ্ছে । আর দাবিকৃত টাকা না দিতে চাইলে গাড়ি আটক করে মামলার হুমকি দেওয়া হয়ে জানান গাড়ি চালক এবং মালিকরা। সিএনজি চালকরা জানান গাড়ি নিয়ে মহাসড়কে উঠলেই এ হয়রানির হতে হয়। চন্দনাইশ,দোহাজারী ও খাগরিয়া রুটে চলাচলকারী সিএনজি চলাচলকারী চালক নুরু,জানে আলম জানান প্রতিনিয়ত সড়কে উঠলেই টাকা দিতে হয়। অন্যতায় মামলা দিলে আটককৃত গাড়ি আনতে টাকাও দিতে হয় তা নয় প্রায় সপ্তাহ খানেক লেপরাইট করতে গিয়ে আরো আর্থিক সংকটে পরতে হয়। এসব হয়রানি থেকে পরিত্রান পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করেন পরিবহন মালিক এবং চালকরা। এ বিষয়টি জানতে দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন কে মুঠোফোনে বার বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে