নিকলীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়ে অনিয়মের অভিযোগ

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬, ০৪:৫৭ পিএম
নিকলীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়ে অনিয়মের অভিযোগ

কিশোরগঞ্জের নিকলী উপজেলা প্রশাসনের ফ্যামিলি কার্ড প্রকল্পে সুপার ভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগ সহ বিভিন্ন কাজে অনিয়ম দুর্নীতি ও অনিয়ম এবং ফ্যাসিস্টদের পূর্ণবার্সনের অভিযোগে এলাকাবাসী সকাল ১০টায় গালর্স স্কুল মোড়ে এক বিশাল মানব বন্ধন করেছে। মানবন্ধনে নেতৃত্বদেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট মানিক মিয়া। বক্তারা বলেন, এসব অভিযোগের মধ্যে বিভিন্ন নিয়োগ দুর্নীতি সহ সকল অনিয়মের বিরুদ্ধে তারা স্বতঃস্ফূর্ত ভাবে বলেন, এ নিয়োগে যাদের কে নিয়ে কমিটি গঠন করা হয়েছে তারা ফ্যাসিবাদ দূসর তারা আরো বলেন, পূর্নরায় ফ্যামিলি কার্ড প্রকল্পে সুপার ভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষার স্বচ্ছতার ভিত্তিতে করতে হবে বলে মানব বন্ধনে বক্তারা এসব কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোঃ হারুনুর রশিদ, জারইতলা ইউনিয়ে সাবেক সভাপতি কামরুল ইসলাম, দামপাড়া ইউনিয়নে সাবেক সভাপতি আলী হোসেন, গুরই ইউনিয়নের সাবেক সভাপতি আবু তাহের, ছাতিরচর ইউনিয়নের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার পরশ আলী। এ প্রসঙ্গে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার মজুমদার গণমাধ্যম কর্মীদের বলেন, যদি কিছু কিছু জায়গায় নাম পরিবর্তন করা যায় তাহলে ভালো হবে বলে উল্লেখ করেন। তিনি বলেন, এ নিয়োগটি সচ্ছতার ভিত্তিতে হয়েছে বলে জানান।

আপনার জেলার সংবাদ পড়তে