দৌলতপুর সীমান্তে আসামীসহ ভারতীয় মাদকদ্রব্য আটক

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬, ০৮:১৪ পিএম
দৌলতপুর সীমান্তে আসামীসহ ভারতীয় মাদকদ্রব্য আটক

কুষ্টিয়ার  দৌলতপুর সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, ইয়াবা, ফেন্সিডিল, সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ডেক্সামেথাসন ট্যাবলেট ও পাতার বিড়িসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। উক্ত অভিযানে ১ জন আসামিকে আটক করা হয়। জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য (আটাশ লক্ষ বাইশ হাজার চারশত পঞ্চাশ) টাকা।

সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা পাকা রাস্তার উপর মোল্লাপাড়া নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ লালন হোসেন (৪০), পিতা- মৃত আব্দুর রহিম বিশ্বাস, গ্রাম- মহিষকুন্ডি হাতিশালা মোড়, পোস্ট- মহিষকুন্ডি, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়াকে ভারতীয় ২৬ পিস ইয়াবা ও ১টি মোটরসাইকেলসহ আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য(এক লক্ষ সাত হাজার আটশত) টাকা।

পরবর্তীতে, ১২ বুধবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মরারপাড়া কবরস্থান নামক স্থানে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৯ বোতল মদ, ১,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১,৯৮০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৪৮০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (নয় লক্ষ তেষট্টি হাজার নয়শত) টাকা।

১২ আগস্ট বুধবার  ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠ নামক স্থানে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৪ বোতল ফেন্সিডিল, ১,১৩০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১,১৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (ছয় লক্ষ আটানব্বই হাজার আটশত) টাকা।

১২ আগস্ট বুধবার  কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নিজপাড়া মাঠ নামক স্থানে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ বোতল মদ, ৫২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ২৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য,(এক লক্ষ নিরানব্বই হাজার দুইশত) টাকা।

১২ আগস্ট বুধবার একই দিনে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মদনের ঘাট নামক স্থানে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১,৪৬০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১,৩০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৪৫০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য(আট লক্ষ বাহান্ন হাজার সাতশত পঞ্চাশ) টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে মেহেরপুর জেলার গাংনী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে সর্বদা সতর্ক ও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে