লৌহজংয়ে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ১৩ আগস্ট, ২০২৬, ০৩:৩২ পিএম | প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৬, ০৩:৩২ পিএম
লৌহজংয়ে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন হয়েছে। ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় লৌহজং উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতুর সভাপতিত্বে প্রধান অতিথি  হয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সাংসদ এডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি। 

এ সময় আরো উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি), মো. বোরহান উল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মনিরা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়ানুরাগীরা মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন। তাদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ইতোমধ্যে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা শুরু হয়েছে। মাঠে খেলোয়াড়দের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

আজকের সূচি অনুযায়ী প্রথম ম্যাচে কলমা বনাম খিদিরপাড়া মুখোমুখি হয়েছে। দ্বিতীয় ম্যাচে মেদিনীমন্ডল বনাম লৌহজং-তেউটিয়া, তৃতীয় ম্যাচে বেজগাঁও বনাম হলদিয়া এবং চতুর্থ ম্যাচে বৌলতলী বনাম গাঁওদিয়া মুখোমুখি হবে।

প্রথম রাউন্ডের চার ম্যাচের বিজয়ী দল আগামী ১৪ আগস্ট সেমিফাইনালে মুখোমুখি হবে। সূচি অনুযায়ী প্রথম সেমিফাইনালে প্রথম ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে খেলবে তৃতীয় ম্যাচের বিজয়ী দল। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দ্বিতীয় ও চতুর্থ ম্যাচের বিজয়ী দল।

আগামী ১৫ আগস্ট অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা। সেখানে সেমিফাইনালের দুই বিজয়ী দল চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে।

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু বলেন, শিক্ষার্থীদের ক্রীড়াচর্চায় উৎসাহিত করা এবং তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়ানোর লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে