টাঙ্গাইলে পোড়াবাড়ী ইউনিয়নে ৫নং ওয়ার্ড কৃষক দলের কমিটি গঠন

এফএনএস (টাঙ্গাইল) :
| আপডেট: ১৩ আগস্ট, ২০২৬, ০৮:৩৯ পিএম | প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৬, ০৮:৩৯ পিএম
টাঙ্গাইলে পোড়াবাড়ী ইউনিয়নে ৫নং ওয়ার্ড কৃষক দলের কমিটি গঠন

টাঙ্গাইলে জাতীয়বাদী কৃষক দলের ৬নং পোড়াবাড়ী ইউনিয়ন শাখার ৫নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে চর রক্ষিত বেলতা মুক্তার হোসেন এর বাড়িতে এ কমিটি গঠন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান খান শামীম। প্রধান বক্তা ছিলেন, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক এস এম কাউসার আহমেদ। এ সময় পোড়াবাড়ী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোঃ রমজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, সদর থানা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুক্তার হাসান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক নয়ন ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সবার সম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এতে মুক্তার হোসেনকে সভাপতি ও নজরুল ইসলাম কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে