খালেদা জিয়ার জন্মদিন

পৌর যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬, ০১:০৭ পিএম
পৌর যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
খালেদা জিয়ার জন্মদিনে কালিয়াকৈর পৌর- যুবদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উপজেলা প্রতিনিধি কালিয়াকৈর(গাজীপুর) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে। শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।সকাল ১০টার দিকে কালিয়াকৈর উপজেলা চত্বরে পৌর যুবদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। পৌর যুবদলের সভাপতি আমজাদ হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা ঝাড়ু, কোদালসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে উপজেলা চত্বর, আশপাশের সড়ক ও ড্রেন পরিষ্কার করেন। এ সময় আগাছা ও ময়লা-আবর্জনা অপসারণ করে এলাকা পরিচ্ছন্ন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি রিয়াজ উদ্দিন সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, ৬ নম্বর ওয়ার্ড পৌর যুবদলের সাধারণ সম্পাদক বাদশা মিয়া সহ যুবদলের নেতাকর্মীরা। পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন বলেন,খালেদা জিয়ার জন্মদিনে শুধু আলোচনা ও আনুষ্ঠানিকতা নয়, জনসেবামূলক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছি। মসজিদে দোয়া এবং উপজেলা চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে আমরা জনগণের পাশে থাকার বার্তা দিতে চাই। কর্মসূচিতে উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। 
আপনার জেলার সংবাদ পড়তে