পাট আমাদের অর্থকরী ফসল

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬, ০১:৩৯ পিএম
পাট আমাদের অর্থকরী ফসল

পাট বর্তমান সময়ে আমাদের দেশের প্রদান অর্থকরী ফসল না হলেও এদেশের মানুষের কাছে পাটের বেশ কদর রয়েছে। গৃহস্থালী কাজ থেকে শুরু করে এই পাট মানুষের নানা কাজে ব্যবহার হয়ে থাকে। এক সময় কৃষকের আয়ের বড় অংশ জুড়ে ছিলো পাট চাষ, পাটের ব্যবসা। একের পর এক দেশের পাটকল গুলো বন্ধ হয়ে যাওয়া, গ্লোবালাইজেশনের (বিশ্ববাজার অর্থনিতী) কারনে পাটের চাহিদা কমে যাওয়ার ফলে চাষিরা পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নেয়। দেশে পাটের আবাদ তেমন একটা না হলেও নিজেদের প্রয়োজনীয় চাহিদা পুরনের জন্য হলেও কিছু কিছু এলাকায় পাট চাষ অব্যাহত আছে। বর্তমান সমাজে পলিথিনের অবাদ ব্যবহারের কারনে পরিবেশ মারাত্বক হুমকির মধ্যে পরে। সে কারনে সরকার থেকে শুরু করে বিশেষজ্ঞ মহল প্যাকেট জাতিয় ব্যবহারে পচনশীল দ্রব্যের ব্যবহারের প্রতি জোড় তাগিদ দিয়ে আসছে। এসব কারনে বর্তমান বাজারে পাটের চাহিদা তৈরী হওয়ায় পাট চাষিরা পাটের দামও পাচ্ছে বেশ। পাটের আশ ছাড়ানো ও পাট ধোয়ার ছবি গুলো গতকাল সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের সনমান্দী দক্ষিন পশ্চিম পাড়া গ্রাম থেকে নেয়া।

আপনার জেলার সংবাদ পড়তে