কাপাসিয়ার ওপর দিয়ে প্রধানমন্ত্রীর সফরে বিএনপির নেতাকর্মীরা উচ্ছসিত

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর
| আপডেট: ১৫ আগস্ট, ২০২৬, ০১:০৮ পিএম | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬, ০১:০৮ পিএম
কাপাসিয়ার ওপর দিয়ে প্রধানমন্ত্রীর সফরে বিএনপির নেতাকর্মীরা উচ্ছসিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী রোববার কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ উপলক্ষে কাপাসিয়া উপজেলা বিএনপির দলীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর যাত্রা পথে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে উপজেলার ১১টি ইউনিয়নের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রস্তুতি সভা করে ব্যাপক সমাগমের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে সড়ক সংস্কারের তুমুল তোড়জোড়। সফর উপলক্ষে প্রধানমন্ত্রী কাপাসিয়া (গাজীপুর-৪) হয়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে গমন করতে পারেন—এমন সম্ভাবনায় গাজীপুর ও কিশোরগঞ্জ সংযোগকারী সড়কগুলোর গর্ত ভরাট ও মেরামতে দিন-রাত কাজ করছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সংশ্লিষ্টরা। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার দিক থেকে কাপাসিয়া হয়ে কটিয়াদী, পাকুন্দিয়া ও কিশোরগঞ্জ সদরে দ্রুত যাতায়াতের অন্যতম পথটি দীর্ঘদিন ধরে অবহেলিত ও বেহাল অবস্থায় ছিল। সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি হলেও দীর্ঘদিন এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে প্রধানমন্ত্রী এই পথের ওপর দিয়ে যাবেন—এমন তথ্য সামনে আসতেই সড়ক বিভাগ ও স্থানীয় প্রশাসন দ্রুত মেরামতের কাজে নেমে পড়েছে। দিন-রাত এক করে গর্তগুলোতে ইটের খোয়া, বালু ফেলা এবং হালকা বিটুমিন ও পিচের আস্তরণ দেওয়ার কাজ চলছে। এতদিন অবহেলা, এখন দিন-রাত কাজ কাপাসিয়া রুটে নিয়মিত চলাচলকারী একাধিক বাস ও ভারী যানবাহনের চালক জানান, দীর্ঘদিন ধরে বড় বড় গর্তের কারণে এই সড়কে গাড়ি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। বড় বড় রোলার আর ভেকু এনে গর্তে বালু-খোয়ার জোড়াতালি দেওয়া হচ্ছে।” সড়ক ও জনপথ (সওজ) বিভাগের স্থানীয় কর্মকর্তাদের দাবি, সড়ক মেরামতের নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই কাজ পরিচালনা করা হচ্ছে; তবে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে কাজের গতি ও তদারকি কিছুটা বাড়ানো হয়েছে মাত্র। তবে কাপাসিয়ার অধিবাসীদের জোরালো দাবি—কেবলমাত্র প্রধানমন্ত্রীর ভিআইপি সফরের সুবিধার্থে লোকদেখানো জোড়াতালি না দিয়ে, জনগণের দীর্ঘমেয়াদী সুবিধা ও নিরাপদ চলাচলের কথা বিবেচনা করে কাপাসিয়া রুটের সড়কগুলো যেন স্থায়ী ও টেকসইভাবে পুনঃসংস্কার করা হয়। গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান এর নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী ইউনিয়ন পর্যায়ের প্রস্তুতি সভায় সকল অংগ ও সহযোগি সংগঠনের উপস্থিতি সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপি এবং উপজেলা অংগ ও সহযোগি সংগঠন নিশ্চিত করে সমন্বয় করার জন্য বলা হলো- ১। কাপাসিয়া প্রবেশমুখে (স্বাগতম কাপাসিয়া) ঃ উপজেলা মহিলাদল। ২। ফকির মজনু শাহ ব্রীজের পশ্চিম পাশ থেকে ব্রীজের উপরে তরগাঁও মুখীঃ কাপাসিয়া উপজেলা বিএনপি আহবায়ক/ সদস্য সচিব, সদর, চাঁদপুর, দূর্গাপুর বিএনপি, অংগ ও সহযোগী সংগঠন। ৩। তরগাঁও টোল প্লাজা হতে টোক সড়কে : তরগাঁও, কড়িহাতা, সন্মানিয়া, ঘাগুটিয়া বিএনপি, অংগ ও সহযোগী সংগঠন। ৪। আমরাইদ বাজার হতে টোক সড়কেঃ রায়েদ ও বারিষাব বিএনপি, অংগ ও সহযোগী সংগঠন। ৫। টোক বাইপাস (রশিদের হোটেল) থেকে পাকুন্দিয়া ব্রীজ (কাপাসিয়া সীমানা পর্যন্ত) টোক, সিংহশ্রী বিএনপি, অংগ ও সহযোগী সংগঠন। ৬। উপজেলা বিএনপি সকল প্ল্যাকার্ড ও ইউনিয়ন ব‍্যানার সরবরাহ করবে। কারো ব্যক্তিগত ব‍্যানার থাকতে পারবে না। অমান‍্যকারীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ৭। কোনো তোরণ, বিলবোর্ড, মাইক স্থাপন করা যাবে না। ৯। সকাল ৯টার মধ্যে সবাই নির্ধারিত পয়েন্টে সর্বোচ্চসংখ‍্যক নেতাকর্মী নিয়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। ১০। নির্ধারিত স্থানে পৌঁছানোর ব‍্যবস্থা ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপি করবেন। ১১। প্রতিটি পয়েন্টে ২০ সদস্যের শৃংখলা টীম থাকবে। ইউনিয়ন বিএনপির নেতৃত্বে অংগ ও সহযোগিতা সংগঠনের সদস্যের সমন্বয় শৃংখলা টীম গঠিত হবে। ১২। ব্রীজ থেকে টোক সড়কের কেবলমাত্র বাম পাশে দাঁড়ানো যাবে। কোন অবস্থাতেই উভয় পাশে দাঁড়ানো যাবে না ও রাস্তায় সামান্যতম প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না ১৩। ১৫ আগস্ট শনিবার সকল ইউনিয়ন সকাল ১০টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাইকিং এর ব্যবস্থা করবেন। ১৪। ১৫ আগস্ট সকল ইউনিয়নে (ইউনিয়নের প্রধান বাজার সংলগ্ন মসজিদে) বাদ মাগরিব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল আয়োজন করার জন্য অনুরোধ করা হলো। অতঃপর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় বাজারে মিছিল করার জন্য বলা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে