মামার বাড়িতে বেড়াতে এসে যুবকের আত্মহনন

এফএনএস (আদিল উদ্দিন আহমেদ; ভৈরব, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬, ০৩:১৪ পিএম
মামার বাড়িতে বেড়াতে এসে যুবকের আত্মহনন

কিশোরগঞ্জের ভৈরবে কমলপুর মধ্যপাড়া এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসে মোহাম্মদ সাইফ মিয়া (১৭) নামের এক যুবকের আকস্মিক আত্মহননের ঘটনা ঘটেছে। তার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামাপাড়া গ্রামে। সে গ্রামের খায়রুল বাসারের ছেলে বলে জানা গেছে। তার লাশ আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে৷

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে খবর পেয়ে কমলপুর মধ্যপাড়ার সোলায়মান মিয়ার বাড়ির ঘরের জানালার গ্রিলে কাপড় পেঁচিয়ে উক্ত যুবক আত্মহত্মা করে। পরে পরিবারের লোকজন ও স্থানীয় মানুষজনের সহায়তায় রাত ১১ টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। আত্মহত্মাকারী সাইফের মামা সোলায়মান পুলিশকে জানান, তার ভাইগ্না মানসিকভাবে  কিছুটা অসুস্থ  ছিল।সে তার বাড়িতে থেকে এক মাস যাবৎ চিকিৎসা নিচ্ছিলো। ভৈরব থানার উপ-পরিদর্শক রাকিব বিন ইসলাম বলেন -আমরা সাইফ মিয়া ১৭ নামের এক যুবকের আত্মাহত্মার খবর পেয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরিবারের লোকজন জানায়, সে মানসিকভাবে অসুস্থ ছিল। তার লাশ আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে৷

আপনার জেলার সংবাদ পড়তে