মরহুম বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৬, ১০:৫৬ এএম
মরহুম বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া

বাংলাদেশের সাবেক তিন তিনবারের  প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাতে টাঙ্গাইল জেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর উদ্যোগে এ মিলাদ  মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে এতিম (শিশু) কোরআনের পাখিদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।   এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ। আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জিয়া সাইবার ফোর্স এর সভাপতি মো: রেজাউল খান বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়া সাইবার ফোর্স এর সদস্য সচিব মীর মাহফুজুর রহমান মিশু। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা জিয়া সাইবার ফোর্স এর সিনিয়র যুগ্ম আহবায়ক , মো: সবুজ মিয়া, টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক তানভীর হাসান খান শাহীন, সাবেক সহসভাপতি সাজ্জাদ হোসেন রবিন , সাবেক সহ সভাপতি তারিকুল হাসান সিদ্দিকী , সাবেক সহসভাপতি বিদ্যুৎ , সাবেক সহ সভাপতি মনছুর রহমান খান দোলন,  জিয়া সাইবার ফোর্স এর সদস্য রানা, সাদসহ সকল সদস্যবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে