ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা নূরজাহান আখতারুজ্জামান দাখিল মাদরাসার শিক্ষার মান উন্নয়ন সম্পর্কিত অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগষ্ট) সকালে মাদরাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। রৌহা নূরজাহান আখতারুজ্জামান দাখিল মাদরাসার সুপার মোঃ আব্দুর রাশিদ মীর এর সভাপতিত্বে সভায় প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক অভিভাবকগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দাখিল পরীক্ষার খারাপ ফলাফলে অসন্তোষ প্রকাশ করেন এবং আগামী ২০২৭ সালের দাখিল পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে এ সভায় থেকে অভিভাবক ও শিক্ষকদের শিক্ষা মান্নোনয়নে কাজ করা অনুরোধ জানান।