গফরগাঁওয়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) :
| আপডেট: ১৭ আগস্ট, ২০২৬, ০৬:২৭ পিএম | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৬, ০৬:২৭ পিএম
গফরগাঁওয়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগষ্ট) বেলা ১২ টায় উপজেলা পরিষদের মওলানা শামসুল হুদা পাঁচবাগী (র:) মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নতূন কুঁড়ি স্পোর্টস, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ও নজরুল বর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইউসুফ।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমতির সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু সাঈদ, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এস.এম. মোমতাজ উদ্দিন ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আলাউদ্দিন বাদল প্রমুখ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ বলেন, সুস্থ দেহে সুস্থ মনের বাস। শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধূলা ও শরীর চর্চা অপরিহার্য বিষয়। নতূন কুঁড়ি স্পোর্টস, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ, নজরুল বর্ষসহ সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে আমি আপনাদের সহযোগিতা চাই। পরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে