কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্ভোধন শেষে জনসভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির দলীয় চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণ আমাদেরকে আইনের শাসন, শিক্ষা ব্যবস্থা, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য ব্যবস্থা রক্ষা করায় একমাত্র দায়িত্ব। তিনি বলেন, দেশের মানুষ বিশেষ করে গ্রামীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, তাদের কল্যাণ নিশ্চিত করাই আমাদের একমাত্র দায়িত্ব। আজ রবিবার, দুপুর ১২ টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ীঘাট জাতীয় মৎস্য পক্ষ - ২০২৬ উপলক্ষ্যে পুরাতন ব্রক্ষ্ণপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ ও স্থানীয় অসহায় জেলেদের মধ্যে পোনা বিতরণকালে এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি রাজনীতির মূল উদ্দেশ্যে হচ্ছে দেশের প্রান্তিক জনগোষ্ঠী যাতে উপকার পায় এবং বাংলাদেশকে একটি কল্যাণমূখী রাষ্ট্রে পরিণত করা। তিনি বলেন, আগে নারী শিক্ষা এইচএসসি পর্যন্ত ফ্রি ছিল। এখন অনার্স পর্যন্ত নারী শিক্ষার ক্ষেত্রে বিনামূল্যে পড়াশোনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নারী শিক্ষার্থীদের পড়াশোনায় মনযোগ দেওয়ার কথা ও বলেন, প্রধানমন্ত্রী তারেক জিয়া। এছাড়া উপবৃত্তির ব্যবস্থাও করবেন বলে উল্লেখ করেন। দরিদ্র পরিবার গুলোর শিশুদের জন্য পরিকল্পনা তুলে ধরেছেন। একই সঙ্গে স্কুলে ড্রেস দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রায় ১ কোটি ২০ লক্ষ শিশুর হাতে বই তুলে দিতে চায় সরকার। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি উল্লেখ করে তিনি বলেন, ৪ কোটি পরিবারের মধ্যে যেসব নারী ফ্যামিলী কার্ড পৌঁছে দেওয়ার কথাও উল্লেখ করেন। ৫ বছরে দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এদিকে বিকেল ৪ টায় কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ, ভাতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান চলছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ৯৪ জনের হাতে ফ্যামিলি কার্ড, ভাতা, অনুদান তুলে দিলেন। এর মধ্যে ১৫ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের কর্মরত ব্যক্তিদেরকে ভাতা দেওয়া হবে। এই মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো: আমিন উর রশিদ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শরিফুল আলম, সংসদ সদস্য ফজলুর রহমান, জালাল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন, বাজিতপুর-কিশোরগঞ্জ ধানের শীষের মনোনীত প্রার্থী সৈয়দ এহেসানুল হুদা, বাজিতপুর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফজল হোসেন, বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মামুন ও জেলা বিএনপির সহ-সভাপতি এড. শাহ আলম সহ অত্র জেলার প্রায় কয়েক লক্ষ নেতাকর্মী।