কাপাসিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, মাছের পোনা অবমুক্ত

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৬, ০৮:৪৪ পিএম
কাপাসিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, মাছের পোনা অবমুক্ত
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, মাছের পোনা অবমুক্ত করা হয়েছে । এ উপলক্ষে ১৬ আগষ্ট রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। "রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্ব দিয়ে “জাতীয় মৎস্য সপ্তাহ সফল হোক” স্লোগানে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে বিভিন্ন প্রজাতির ৩০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক। উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকিরের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জান্নাতুল শাহীন। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, মৎস্যচাষীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছোঁয়া এগ্রো ফিসারিজ এন্ড হ‍্যাচারিজ এর ম্যানেজার ড. রফিকুর রহমান প্রমুখ। মৎস্য চাষিদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এর আগে র‍্যালিতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া প্রমুখ।
আপনার জেলার সংবাদ পড়তে