কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চলমান কার্যক্রমের অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ১ জন আসামিকে আটক করা হয় এবং বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য (বিশ লক্ষ আটষট্টি হাজার ছয়শত পঁয়তাল্লিশ) টাকা।
সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জামালপুর বিওপি-এর দায়িত্বপূর্ণ এলাকার জামালপুর বাগানপাড়া নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ রিপন (৩৫), পিতা- মৃত মোহাম্মদ আলী, গ্রাম- জামালপুর, মহিষকুন্ডি, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া-কে ভারতীয় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (ছয় হাজার) টাকা।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ আগস্ট কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ বিলগাথুয়া বিওপি-এর দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম বিলগাথুয়া নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৫ কেজি গাঁজা এবং ২,০০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (ছয় লক্ষ বাহান্ন হাজার পাঁচশত) টাকা।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ আগস্ট কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ ধর্মদাহ বিওপি-এর দায়িত্বপূর্ণ এলাকার ধর্মদাহ পশ্চিমমাঠ নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫ বোতল মদ, ১,৬০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১৩৯ প্যাকেট বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য (চার লক্ষ পঁচানব্বই হাজার একশত পঁয়তাল্লিশ) টাকা।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ আগস্ট সোমবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রংমহল বিওপি-এর দায়িত্বপূর্ণ এলাকার রংমহল নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ এবং ৩,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (নয় লক্ষ পনেরো হাজার) টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে সর্বদা সতর্ক ও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও অভিযান চলমান রয়েছে।