কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন কয়রা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল আলম। সোমবার (১৭ আগষ্ট) বিকাল ৩ টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল আলম। এ সময় তিনি বলেন, কয়রার আইনশৃঙ্খলা ভাল রাখতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। সেই লক্ষ্যে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক মোহাঃ হুমায়ুন কবির, মোস্তফা শফিকুল ইসলাম, শেখ মনিরুজ্জামান মনু, মাষ্টার আঃ রউফ, শহিদুল্যাহ শাহিন, গোলাম রব্বানী, অরবিন্দ কুমার মন্ডল, জাহাঙ্গীর কবির টুলু, নুরুল আমিন নাহিন, শেখ কওছার আলম, মজিবার রহমান, মাষ্টার হাবিবুল্যাহ, মোঃ ফরহাদ হোসেন, জিয়াউর রহমান ঝন্টু, আবু ওবায়দা, ডিএম জাহিদুল ইসলাম, মিজানুর রহমান লিটন, রবিউল ইসলাম, মল্লিক আঃ রউফ, আরিফুর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় কয়রা উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।