মেহেরপুরের গাংনী সীমান্তে ১৫ কেজি গাঁজা উদ্ধার

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) :
| আপডেট: ১৮ আগস্ট, ২০২৬, ০৪:৩৩ পিএম | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৬, ০৪:৩৩ পিএম
মেহেরপুরের গাংনী সীমান্তে ১৫ কেজি গাঁজা উদ্ধার

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে মালিকবীহিন অবস্থায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড  বিজিবি। মঙ্গলবার দুপুর ১ টার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। সোমবার রাত ২ টার দিকে উপজেলার রংমহল নামক স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গাংনী উপজেলার  রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩৭/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংমহল নামক স্থানে বিজিবির একটি চৌকস টহল দল অভিযান চালাই।এসময়  মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫২ হাজার টাকা।

আপনার জেলার সংবাদ পড়তে