স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও গণমানুষের নেতা আজিজুল বারী হেলাল দিঘলিয়া উপজেলা কার্যালয়ের নিচতলার প্রবেশমুখে ‘অভিযোগ ও পরামর্শ বক্স’ স্থাপন করেছেন। এর মাধ্যমে সাধারণ মানুষ এলাকার বিভিন্ন সমস্যা, অনিয়ম, জনদুর্ভোগ কিংবা উন্নয়নসংক্রান্ত বিষয়ে লিখিত অভিযোগ ও গঠনমূলক পরামর্শ দিতে পারবেন। বক্সে জমা দেওয়া বিষয়গুলো বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর হলে এমপি মহোদয় তা গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এতে স্থানীয় জনগণের মতামত সরাসরি জনপ্রতিনিধির কাছে পৌঁছানোর সুযোগ সৃষ্টি হয়েছে। তবে অভিযোগ দেওয়ার ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা নেতাকর্মীকে অহেতুক হয়রানি, অপমান কিংবা ব্যক্তিগত স্বার্থে মিথ্যা অভিযোগ করা থেকে বিরত থাকতে হবে। সত্য, সঠিক ও যাচাইযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযোগ ও পরামর্শ প্রদান করলে জনসেবা আরও কার্যকর ও স্বচ্ছ হবে। উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।