কিশোরগঞ্জে বাজিতপুর পৌর শহরের স্বনাম ধন্য বিদ্যাপিট হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পিছনের দিকে এক দল মধ্যপায়ী যুবক নৌকা ভ্রমনের নামে নৌকার মধ্য অশ্লীলতা প্রতিবাদ করার কারণে ঐ বিদ্যালয়ের শিক্ষার্থী সহ ১০ জন আহত হয়েছে। এ ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার সকাল ১১-১২ টার দিকে। বিদ্যালয় সূত্রে জানা গেছে নৌকা ভ্রমনকারীরা উচ্চস্বরে গান-বাজনা ও মধ্যপানে প্রতিবাদ করার বাজিতপুরে হাফেজ আব্দুর রাজ্জাক পাইল মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে নৌকা ভ্রমনকারীরা দূর্ব ব্যবহার করার কারণে সাধারণ শিক্ষার্থীদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় ২ পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে পৈলনপুর এলাকার ১ দল যুবক নৌকা ভ্রমনের আয়োজন করে। তারা স্কুলের পিছন দিয়ে উচ্চ স্বরে মাইক বাজিয়ে গান-বাজনা করে যাচ্ছিল বলে এলাকায় অভিযোগ রয়েছে। বিদ্যালয়েল পরিবেশ ও শিক্ষার্থীদের স্বাভাবিক রাখার জন্য নৌকা ভ্রমন কারীদের ঐ বাজনা গুলো বন্ধ করার জন্য অনুরোধ করলে ভ্রমনকারীরা শিক্ষকদের সাথে দূর ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ভ্রমনকারীদের ইট পাটকেলের আগাতে অত্র বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে। এ ঘটনাকে স্বাভাবিক করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ খবর পাওয়ার পর বাজিতপুর সহকারী কমিশনার ভূমি মোঃ সিদ্দিকুর রহমান অত্র বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের সংযম হওয়ার জন্য বক্তব্য রাখেন। তিনি বলেন যারা প্রকৃতভাবে এ ঘটনার সাথে জড়িত তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন।