কেডিএ’র সেবা ও মাস্টার প্ল্যান সম্পর্কে অভয়নগরে মতবিনিময়

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) :
| আপডেট: ১৮ আগস্ট, ২০২৬, ০৬:৩৭ পিএম | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৬, ০৬:৩৭ পিএম
কেডিএ’র সেবা ও মাস্টার প্ল্যান সম্পর্কে অভয়নগরে মতবিনিময়

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) সেবা এবং মাস্টার প্ল্যান সম্পর্কে যশোরের অভয়নগর উপজেলা এবং নওয়াপাড়া পৌরসভার জনসাধারণের সাথে অবহিতকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, সাধারন সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা।

অনুষ্ঠানে শুরুতে কেডিএ’র সেবা এবং মাস্টার প্ল্যান সম্পর্কে অবহিত করেন প্রকৌশলী তানভীর আহমেদ। পরে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র রবিউল হোসেন, স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেন সর্দার, মাহমুদুল হাসান লিপু, খায়রুল বাসার, রফিকুজ্জামান টুলু, মেজবাউর রহমান ডাবলু, হাবিবুর রহমান, যুবদল নেতা মাসুদ পারভেজ সাথী প্রমুখ। 

আপনার জেলার সংবাদ পড়তে