ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কোলা ইউনিয়নের বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানায়, ১৭ই আগস্ট সোমবার ওই শিক্ষার্থী বিদ্যালয়ে আসলে তার হাতে ওয়াশ রুমে যাওয়ার জন্য লিখে দেয়। পরবর্তীতে সেও ওয়াশরুমে গেলে তাকে বিভিন্নভাবে স্পর্শ করে সাথে সাথে এই শিক্ষার্থী দৌড়ে স্কুল থেকে বের হয়ে বাড়িতে চলে যায় এবং কান্নাকাটি করে সব ঘটনা খুলে বলে। গতকাল স্কুল ছুটি হয়ে যাওয়ায় আজ সকালে শিক্ষক বিদ্যালয় উপস্থিত হলে গ্রামবাসী তাকে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন।
কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোকনুজ্জামান বলেন আপনারা লিখিত অভিযোগ দেন আইনগতভাবে তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। পরবর্তীতে কালীগঞ্জ পুলিশ বিদ্যালয়ে পৌঁছে ঐ শিক্ষককে আটক করে।