লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৬, ০৭:৪৩ পিএম
লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

“রৃপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে লোহাগড়া পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে কুইজ, রচনা, সাঁতার প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাছুম খান, উপজেলা প্রকল্প কর্মকর্তা আলী আকবর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুশান্ত কুমার মজুমদার, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর, দায়িত্বপ্রাপ্ত  সচিব  ইকবাল হাসান শিমুল, সিনিয়র সাংবাদিক এম এম জহুরুল হক মিলু ও উপজেলা ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।

সাঁতার প্রতিযোগিতা উপজেলা পরিষদ পুকুরে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার মৎস্যজীবিরা অংশ নেন। কুইজ প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা আলী আকবরও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুশান্ত কুমার মজুমদার। 

রচনা প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস। 

উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  মো. মাছুম খান’ বক্তব্যে বলেন, সকলে সার্বিক সহযোগিতায় আমরা সুশৃঙ্খলভাবে পক্ষব্যাপী মৎস পক্ষ কার্যক্রমটি সফলভাবে সম্পাদন করতে পেরেছি। 

লোহাগড়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা  এস এম মুস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সরকারের মৎস্যখাত একটি অন্যতম খাত। এদেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পুরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ খাতে প্রাকৃতিক জলাশয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা, জীববৈচিত্র সংরক্ষণ, পরিবেশ বান্ধব ও উন্নত প্রযুক্তিনির্ভর কার্যক্রম গ্রহণের ফলে বাংলাদেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ জানিয়ে তিনি আরও বলেন, সুস্থ-সবল ও মেধাসম্পন্ন জাতি গঠনে নিরাপদ আমিষের অবদান অনস্বীকার্য। মৎস্য ও মৎস্যজাত দ্রব্য বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য।

আলোচনা সভা শেষে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আপনার জেলার সংবাদ পড়তে