দৌলতপুরে পুলিশের অভিযানে মাদক সেবি, মোটরসাইকেল চোরসহ চারজন আটক

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৬, ০৮:১৬ পিএম
দৌলতপুরে পুলিশের অভিযানে মাদক সেবি, মোটরসাইকেল চোরসহ চারজন আটক

কুষ্টিয়ার  দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার তারাগুনিয়া, চিলমারির বাংলা বাজার, দৌলতখালী ও আল্লাহরদরগা থেকে মোটরসাইকেল চোর, মাদক সে বিষয়ে চারজনকে আটক করেছে পুলিশ।জানা গেছে  আমদানি নিষিদ্ধ ভারতীয় ২ লক্ষাধিক  টাকার পাতার বিড়ি সহ চর সোনাতলা গ্রামের জহিরুল ইসলামের পুত্র জাহিদুল ইসলাম (৩০) কে একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলসহ পুলিশ আটক করে। বুধবার ভোরে উপজেলা আল্লারদরগা থেকে মোটরসাইকেল চুরির সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী রনি আহমেদ (২৭) কে স্থানে জনতা হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ছাড়া দৌলতপুর থানা পুলিশ দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমানের নির্দেশে দৌলতপুরের তারাগুনিয়ার মাদক সেবী নাহারুল ইসলামের পুত্র নাঈম রেজা (২৩) ও চিলমারির বাংলা বাজারের মৃত কামাল শেকের পুত্র রুবেল (২৬) কে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাস ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন দৌলতপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার ভুমি প্রদীপ কুমার দাস। আটক কৃতদের কোটে চালান দেয়া  হয়।

আপনার জেলার সংবাদ পড়তে