কুমিল্লায় ৯২ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় শাড়ী ও থ্রি-পিস উদ্ধার

এফএনএস (মোঃ হাবিবুর রহমান খান; কুমিল্লা) : | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৬, ০৩:০৮ পিএম
কুমিল্লায় ৯২ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় শাড়ী ও থ্রি-পিস উদ্ধার

কুমিল্লায় পৃথক অভিযানে যানবাহনসহ ৯২ লাখ ৯০ হাজার ৫’শ টাকার অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ী ও থ্রি-পিস উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। রোববার (২৩ আগষ্ট) ভোরে কুমিল্লা সীমান্তবর্তী চৌদ্দগ্রাম উপজেলা ও সদর উপজেলা থেকে উদ্ধার করেছে। রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন বিজিবি।

বিজিবি জানায়- কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার (২৩ আগস্ট) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন শিবেরবাজার বিওপি’র এর বিশেষ টহলদল এবং আদর্শ সদর উপজেলার আওতাধীন কটকবাজার পোষ্ট এর বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্তের ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা বাজার ও ০৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া নামক স্থানে বিজিবি টহল দল কর্তৃক মালিক বিহীন অবস্থায় যানবাহনসহ অবৈধ ভারতীয় শাড়ী, থ্রি-পিস, রেডবুল এবং মুভ মলম আটক করে। আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৯২ লাখ ৯০ হাজার ৫শ টাকা।  জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে