পাঁচবিবিতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

এফএনএস (মোঃ আব্দুল হাই; পাঁচবিবি, জয়পুর হাট) : | প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬, ১১:০৭ এএম
পাঁচবিবিতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

চলতি মৌসুমে জয়পুরহাটের  পাঁচবিবি উপজেলায় ন্যায্য মুল্যে  সার ও বীজ  সুষ্ঠু ভাবে বিতরণের লক্ষ্যে উপজেলা  সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত  হয়েছে ।

২৩ আগস্ট রবিবার বিকেলে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন  মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা    নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন । বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার  মোঃ জসিম উদ্দিন  । ডিলার  আইনুল হক , চেয়াম্যান নাজমুল ইসলাম, আব্দুল মাবুদ,  অতিরিক্ত  কৃষি অফিসার কৃষিবিদ  মেহেদি হাসান, কৃষি  সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জহির রায়হান প্রমূখ ।

উপজেলা  নির্বাহী কর্মকর্তা বলেন, সকল কৃষকের নিকট  নিয়ম অনুযায়ী সার বিক্রি করতে হবে । যেসব ডিলার কৃত্রিম  উপায়ে সংকট সৃষ্টি করে বেশি মুল্য নিবেন বা কারো কাজে কৃষকের  মাঝে প্যানিক সৃষ্টি হয় কিংবা অনিয়ম করছে  এমন  প্রমান পেলে তার বা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ।  তিনি কৃষক তথা দেশের কৃষি  উন্নয়নে সকালের  সহযোগিতা কামনা করেন। সভায় উপজেলার ৩০ জন বিএডিসি  ও বিসিআইসি  সার ডিলার উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে