বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি। সোমবার (২৪ আগস্ট) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বাদ্যের তালে তালে নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দলীয় নেতাদের স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন। পরে মিছিলটি ঘুরে এসে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব ও ধর্ম প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান এবং তাদের নেতৃত্বে দলের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।