গাবতলীতে

ভুয়া মাষ্টার রোল খাদ্যবান্ধব ডিলার বিএনপি নেতা রশিদ গ্রেপ্তার

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া) : | প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬, ০৩:৪৬ পিএম
ভুয়া মাষ্টার রোল খাদ্যবান্ধব ডিলার বিএনপি নেতা রশিদ গ্রেপ্তার

বগুড়ার গাবতলীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১৫ টাকা কেজি দরের চাল বিতরণে ডিলাররা ব্যাপক অনিয়ম করছেন। অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগে সোনারায় ইউনিয়নের পীরগাছা বাজারের ডিলার বিএনপি নেতা আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়েছেন।

জানা গেছে, সরকার দরিদ্র ও অসহায় মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশের ন্যায় বগুড়ার গাবতলী উপজেলার ১২টি ইউনিয়নে ২৮ জন ডিলারের মাধ্যমে নির্ধারিত কার্ডধারীদের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে ১৫ টাকা দরে চাল বিতরণ বিক্রি করছে।

অভিযোগ রয়েছে, কতিপয় ডিলার সুবিধাভোগীদের চাল না দিয়ে নগদ অর্থ দিচ্ছে। আবার কোন কোন ডিলার ওজনে কম দিচ্ছে। এতে সরকারের উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি কার্ডধারীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। ডিলারগন তাদের বিরুদ্ধে অভিযোগ গুলো অস্বীকার করেছেন। অনিয়মের খবর পেয়ে সোমবার (২৪ আগষ্ট) উপজেলার সোনারায় ইউনিয়নের পীরগাছা বাজারে অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফয়সাল আহম্মেদ সহ সঙ্গীয় পুলিশ সদস্য গন। সেখানে গিয়ে দেখতে পান চাল বিতরণ না করেই, চাল দেয়ার ভুয়া তালিকা তৈরি করা হয়েছে। এঘটনায় খাদ্য বান্ধবকর্মসুচির ডিলার ও ইউনিয়ন বিএনপিনেতা মোঃ আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়। গাবতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা  হারুনুর রশিদ  বলেন, খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণ না করেই ভুয়া নামের তালিকা তৈরী করার অপরাধে ডিলার আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত ডিলারের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে